September 14, 2026, 9:06 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার ওপর ডলার এবং ইউরো নিয়ন্ত্রণ হারাচ্ছে : রুশ অর্থ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা নীতির কারণে রাশিয়ার অর্থনীতির ওপর পশ্চিমা মুদ্রা প্রভাব হারাচ্ছে। এ তথ্য জানিয়েছেন রাশিয়ার অর্থ প্রতিমন্ত্রী ভ্লাদিমির ইলিচেভ।

তিনি জানান, ২০২২ সালের প্রথম দিকে রাশিয়া তার বৈদেশিক লেনদেনের শতকরা ৯০ বিভাগ নিষ্পন্ন করেছে মার্কিন ডলার এবং ইউরোতে। কিন্তু ওই বছরের শেষ দিকে এসে রাশিয়া তার বৈদেশিক লেনদেন পশ্চিমা মুদ্রায় নিষ্পন্ন করার পরিমাণ শতকরা ৫০ ভাগের নিচেই নামিয়ে আনে।

আমেরিকার নিষেধাজ্ঞা-নীতির কারণে বিশ্বের বহু দেশ দ্রুতই মার্কিন ডলারের রিজার্ভ কমিয়ে স্বর্ণ কিংবা অন্য কোনো মুদ্রা রাখার চেষ্টা করছে। এতে বিশ্বব্যাপী মার্কিন ডলারের প্রভাব মারাত্মকভাবে কমে গেছে বলে উল্লেখ করেন রুশ অর্থ প্রতিমন্ত্রী।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের ২৬তম বৈঠকে তিনি বক্তৃতা রাখতে গিয়ে এসব তথ্য জানান।

ইলিচেভ বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞা নীতির কারণে রাশিয়াসহ বিশ্বের বহু দেশ পশ্চিমা মুদ্রার ওপর আস্থা হারিয়েছে এবং রাশিয়া তার বৈদেশিক লেনদেনের শতকরা ৪৮ ভাগ এখন ডলারে করছে। বাকি লেনদেন চীনা মুদ্রা ইউয়ান এবং রুবেলে সম্পন্ন হচ্ছে।

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো মস্কোর বিরুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া, রাশিয়ার তিন হাজার কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটক করেছে আমেরিকা। এতে রাশিয়া দ্রুতই মার্কিন মুদ্রা ব্যবহার থেকে সরে আসতে শুরু করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page