May 18, 2026, 6:03 am
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানকে অচিরেই সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ দেয়া হবে : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হবে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা। একথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এসসিও বিষয়ক প্রতিনিধি বাখতিয়ের খাকিমভ।

তিনি শনিবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ৪ জুলাই নয়াদিল্লিতে এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

খাকিমভ বলেন, ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান হবে আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান কর্মসূচি। ইরান এরইমধ্যে এসসিও’র সদস্যপদ লাভের বাধ্যবাধকতাগুলো পুর্ণ করতে পেরেছে বলে তাকে নয়াদিল্লি শীর্ষ সম্মেলনে সাংহাই সহযোগিতা সংস্থা পরিবারে অন্তর্ভুক্ত করা হবে।

রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান- এই আট দেশ বর্তমানে এসসিওর পূর্ণ সদস্য।  পাশাপাশি এটির চারটি পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া। এছাড়া, এই সংস্থার ছয় ডায়ালগ পার্টনার হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও তুরস্ক।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page