August 1, 2026, 3:00 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় সেনেটারি মিস্ত্রি হত্যা মামলার ৭ জনের মৃত্যুদণ্ড ; ৫ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় সেনেটারি মিস্ত্রি রানা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা নগরীর সাতরা চম্পকনগর এলাকার জুয়েল, শুভ, কাজল, শিপন, মোর্শেদ, আলাউদ্দিন এবং রিপন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইকবাল এবং বাদল ছাড়া বাকি আসামিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, ২০০৬ সালের পহেলা মে পূর্বশত্রুতার জেরে কুমিল্লা নগরীর চম্পকনগর এলাকার স্যানিটারি মিস্ত্রি রানাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর খান ছয়জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে আরও দশজনকে আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য আমলে নিয়ে আদালত আজ এ রায় দেন। রায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা, পাঁচজনকে যাবজ্জীবন ও ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page