September 17, 2026, 7:01 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

বিদেশের প্রভুদের পায়ে ধরে শেখ হাসিনাকে সরানো যাবেনা — সাইদুল করিম মিন্টু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর সভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু বলেছেন, বিদেশে গিয়ে প্রভুদের পায়ে ধরে কোন লাভ নেই। বিদেশের প্রভুরা শেখ হাসিনাকে সরাাতে পারবেনা। তাই বিদেশে গিয়ে বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দেওয়া বন্ধ করেন। আসেন সকলে মিলে নির্বাচনে আসি। কোন প্রভুই আপনাদের কথায় শেখ হাসিনাকে সরাতে পারবেনা। এখনও সময় আছে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।

আজ ১৮ জুন রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

 

মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রনজুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশাবুল আরাফ শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা ওবায়দুল হক খান।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আহাদুর রহমান খোকন, সদস্য সচিব রানা হামীদ প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page