September 14, 2026, 7:13 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনা বিদায়ের বার্ষিকী ৩১ আগস্ট জাতীয় ছুটি ঘোষণা করল তালেবান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তান থেকে দখলদার মার্কিন সেনাদের বিদায় করার বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দেশটির ক্যালেন্ডারে একটি ছুটির দিন সংযোজন করেছে তালেবান সরকার।

গতকাল (রোববার) কাবুল সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি বছর ৩১ আগস্ট আফগানিস্তানে জাতীয় ছুটি পালিত হবে।

আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের প্রথম বার্ষিকীতে গত বছর কাবুলে উৎসব পালন করে তালেবান কর্তৃপক্ষ। এ উপলক্ষে কাবুলস্থ সাবেক মার্কিন দূতাবাসের নিকটবর্তী মাসুদ স্কয়ারে একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয়। ২০২২ সালে সাধারণ অনুষ্ঠান পালনে সীমিত থাকলেও এ বছর থেকে দিনটিকে চিরস্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিল তালেবান সরকার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে কথিত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। বিন লাদেনকে আশ্রয় দেয়ার দায়ে ওই বছরেরই শেষদিকে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারকে উৎখাত করে দেশটি দখল করে।

তালেবান সেনাদের উল্লাস!

২০ বছরের দখলদারিত্ব শেষে ২০২১ সালের আগস্ট মাসে সেই তালেবানের হাতেই পরাস্ত হয়ে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয় আমেরিকা। দীর্ঘ দুই দশকের যুদ্ধ ও রক্তপাত শেষে ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান দখলমুক্ত হলেও আফগান জনগণকে এখনও সেই দখলদারিত্বের ভোগান্তি বয়ে বেড়াতে হচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page