August 1, 2026, 2:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ; গ্রেফতারে চলছে পুলিশি অভিযান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে গৃহবধূকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর স্বামী রবিবার (১৮ জুন) এ ঘটনায় তিনজনের নামে মামলা করেছেন। এর আগে গত বুধবার সকাল ১১টায় মুছাপুর ক্লোজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আসামিরা হলেন- উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবীর ছেলে জাহাঙ্গীর প্রকাশ ভাগিনা জাহাঙ্গীর (৩৫), একরামুল হকের ছেলে রিয়াদ (৩০) ও আলাউদ্দিনের ছেলে জালাল উদ্দিন মিস্টার (২৮)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, এজাহার পেয়ে দুপুরে মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলা থেকে মোটরসাইকেল যোগে নবদম্পতি কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার এলাকায় বেড়াতে যান। সকাল ১১টার দিকে বাগানের পাশে ছবি তোলার সময় আসামিরা দেশিয় অস্ত্র ও লাঠি নিয়ে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে বাগানের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর স্বামী জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০ মার্চ আমরা আদালতের মাধ্যমে বিয়ে করি। সেদিন ঘুরতে গেলে আসামিরা আমাকে বেঁধে রেখে আমার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালায়। আমি ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি দিয়েও স্ত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারিনি। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page