April 24, 2026, 11:22 am
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে নববধূর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নববধূ। সোমবার (১৯ জুন) কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) অনীল মুখার্জি এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ি রবিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহত নববধূ রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ঊষা খাতুন (২০)। নিহতের স্বামী হলেন, কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন।

এসআই অনীল মুখার্জি জানান, রবিবার দুপুরে ঊষা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার নববিবাহিতা স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে নিজের বাড়িতে চলে যান। পরে একইদিন সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদির ঝগড়া হয়। এরপর নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঊষার মতের বিরুদ্ধে বিয়ে হওয়ায় এ ঘটনা ঘটেছে। উভয় পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page