July 17, 2026, 10:33 am
শিরোনামঃ
আমরা সংবিধান কখনোই সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল নতুন ভোটার হওয়ার সুযোগ ; সময় ১৫ দিন উত্তরাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা ; রংপুরের পাঁচ জেলা ঝুঁকিতে সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে এইচএসসি পরীক্ষার্থী খুন ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক  ইয়েমেনে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে সৌদি আরব ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলায় ৭ জন নিহত সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল : মার্কিন উপ-রাষ্ট্রপতি অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরান-রাশিয়া বাণিজ্য বেড়েছে ২০ ভাগ ; ১০ গুণ বাড়ানো সম্ভব : রাশিয়ান চেম্বার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন শতকরা ২০ ভাগ বেড়ে গেছে বলে খবর দিয়েছেন রাশিয়ার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বা টিপিপিআরএফের প্রধান সের্গেই ক্যাটিরিন।

তিনি বলেছেন, বিগত বছরে ইরান-রাশিয়া বাণিজ্যের পরিমাণ ৪৯০ কোটি ডলারে উন্নীত হয় যা ছিল ২০২১ সালের তুলনায় ২০% বেশি। ক্যাটিরিন বলেন, রাশিয়া ইরানের সঙ্গে বার্ষিক বাণিজ্য বর্তমানের দশগুণ বাড়িয়ে ৪,০০০ কোটি ডলারে উন্নীত করতে চায়।

রাশিয়ার চেম্বার অব কমার্সের প্রধান বলেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ইরানের বাজারের সংযোগ ঘটিয়ে দেয়ার লক্ষ্যে রাশিয়ার কোম্পানিগুলো ইরানের বাজারে প্রবেশ করতে আগ্রহী।

তিনি আরো বলেন, কৃষি, প্রযুক্তি, জ্বালানী, প্রকৌশলবিদ্যা, টেক্সটাইল ও পর্যটন ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে চান রাশিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। তারা ইরানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করতেও আগ্রহী বলে জানান সের্গেই ক্যাটিরিন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page