September 18, 2026, 9:43 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ৩৭ লাখ টাকার আইস জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে ৩৭৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৯ জুন) রাতে সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. আইয়ুব খান ভুঁইয়া (৫৮) ও বদিউল আলম (৫৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘চট্টগ্রাম থেকে অবৈধ মাদকদ্রব্য নিয়ে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছে। এমন সংবাদে র‌্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় গাড়ী তল্লাশি করে। এ সময় একটি সন্দেহজনক বাসকে থামানোর সংকেত দিলে বাসটি চেকপোস্টের সামনে এসে থামে। বাসটি থামার সঙ্গে সঙ্গে দুই জন লোক বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে।’

‘পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ব্যাগ থেকে আটটি প্লাস্টিকের সাদা রংয়ের টিউব উদ্ধার করা হয়। যার ভেতরে থেকে ৩৭৩ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধার করা আইসের আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page