September 18, 2026, 9:44 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জমি লিখে না দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল সোমবার (১৯ জুন) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাবা আবু বক্কার সিদ্দিক মোল্যা (৬৫) ও মা কহিনুর বেগম (৪৮) ১০০ শয্যাবিশিষ্ট কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আবু বক্কার সিদ্দিক মোল্যা ওই গ্রামের মৃত আব্দুল কাদের মোল্যার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে খালেদ মোল্যার বিরুদ্ধে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু বক্কার সিদ্দিক মোল্যা।

ভুক্তভোগী আবু বক্কার সিদ্দিক মোল্যা বলেন, আমার বড় ছেলে খালেদ মোল্যা আমাকে কোনো ভরণপোষণ দেয় না। আমার জায়গা-জমি তাকে লিখে দেওয়ার জন্য প্রায়ই আমাকে ও আমার স্ত্রী কহিনুর বেগমকে মারধর করে। অকথ্য ভাষায় গালাগাল করে। বাড়িঘর ভাঙচুর ও ঘরে রক্ষিত মালামাল ভাঙচুর করে। সোমবার সকালে ঢাকা থেকে এসে আমাদের বেধড়ক মারধর করেছে। এ সময় ঠেকাতে গিয়ে আমার মেয়ে ও মেজো পুত্রবধূও আহত হয়েছে। পরে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এসব অভিযোগের বিষয়ে খালেদ মোল্যার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এসব কোনো কিছু করিনি। আমাকে আমার বাবা তিন বছর আগে ত্যাজ্যপুত্র করে দিয়েছে। আমি ছয়টি দলিলমূলে জমি কিনেছি। আমার দলিল আটকে রেখেছে আমার বাবা। আমাকে আমার দলিলের সম্পত্তিতে যেতে দিচ্ছে না। আমি এর বিচার চাই।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, বাবা-মাকে মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page