September 18, 2026, 9:45 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে এক সন্তানকে বাঁচাতে গিয়ে ২ সন্তানসহ স্রোতে ভেসে গেলেন মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের শাল্লায় এক সন্তানকে বাঁচাতে গিয়ে অন্য সন্তানসহ স্রোতে দাঁড়াইন নদীতে ভেসে গেলেন মাও। নিখোঁজ দুই শিশু সন্তান ও মাকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, পুলিশসহ এলাকাবাসীর অভিযান চলমান রয়েছে।

সোমবার (১৯ জুন) রাত ৮টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ স্রোতে এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়।

নিখোঁজরা হলো উপজেলার বিলপুর গ্রামের রথিন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০), তার মেয়ে জবা রানী দাস (৭) ও ছেলে বিজয় দাস (৫)।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সুধীর চন্দ্র দাস তাদের পরিচয় নিশ্চিত করেছেন তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় এক মা তার দুই শিশু সন্তানকে নিয়ে নিচ থেকে শাল্লা ব্রিজে উঠার সময় হঠাৎ ওই স্থানটিতে কিছুটা স্রোত থাকায় তার এক সন্তান স্রোতে ভেসে যায়। সন্তানকে বাঁচাতে গিয়ে আরেক সন্তানসহ মাও নদীতে ভেসে যায়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ছুটে আসেন। তাদেরকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব জানান, দুই সন্তানসহ এক মা স্রোতে ভেসে গেছেন। তাদের উদ্ধার করতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকার মানুষ কাজ করছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page