July 24, 2026, 2:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের একতা ক্লিনিকে আবারও অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপার মোড় নামক স্থানে বেসরকারী একতা ক্লিনিকে আবারও অপচিকিৎসায় এক নবজাতকের  মৃত্যু হয়েছে।

গত শুক্রবার ঝিটকিপোতা বেলেপাড়া গ্রামের আমজাদ মিস্ত্রির অন্তঃসত্তা কন্যা নাসরিন আক্তারের পেটে ব্যাথা শুরু হলে চিকিৎসার জন্য নেপামোড়ে আসলে বেসরকারী একতা ক্লিনিক মালিক রাসেল তাকে ফুসলিয়ে ক্লিনিকে নিয়ে ভর্তি করান। কোন ডাক্তার ছাড়াই নাসরিনকে আল্ট্রাসোনো করে এবং তার অভিভাবকদের বলে দ্রæত সিজার করতে হবে না হলে রোগীকে বাঁচানো যাবেনা।

এভাবেই ভয় ভীতি দেখিয়ে কোনো এনেস্থিসিয়া ডাক্তার ছাড়াই মহেশপুরে নিষিদ্ধ ডাক্তার সোহেল রানাকে দিয়ে সিজার করানো হয়। সিজার করার পরে জানতে পারে বাচ্চা অপুষ্ট। পরে দ্রæত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে পথের মধ্যে নবজাতকের করুন মৃত্যু হয়। বেসরকারী একতা ক্লিনিকের মালিক রাসেল জানান কাগজ ছাড়া ক্লিনিক চালাই পরিবার পরিকল্পনা কল্যান কর্মকর্তা আমার পকেটে। আপনারা যা পারেন তাই লেখেন,তাতে আমার কিছু যাই আসে না। ক্লিনিক চালাতে হলুদ খাম থাকলে আর কিছুই লাগেনা। ক্লিনিক মালিক রাসেল আরো জানান, সি এস আফিসে আমি প্রতিমাসে খাম পাঠাই। তাইতো আমি ক্লিনিক চালাতে পারি। ইতি পুর্বেও লাইসেন্স বিহির একতা ক্লিনিকে আরো দু’ নবজাতকের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন শুভ্রারানী জানান, নবজাতকের মৃত্যু কোন ভাবেই মেনে নেওয়া হবে না। আমি যতটুকু জানি নেপা মোড় একতা ক্লিনিক এখনও বন্ধ আছে। তদন্ত সাপেক্ষে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page