September 14, 2026, 5:46 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে একমাত্র ইরানই প্রকাশ্যে ফিলিস্তিনিদেরকে সমর্থনের ঘোষণা দিয়েছে :  ইসলামি জিহাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল-নাখালা বলেছেন, বিশ্বে ইরান হচ্ছে একমাত্র দেশ যারা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রকাশ্য সমর্থন দিয়েছে। আর কোনো দেশ এভাবে ফিলিস্তিনিদের স্পষ্টভাবে সমর্থন দেয়ার সাহস করেনি।

ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে সোমবার দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জিয়াদ আল-নাখালা।

এর একদিন আগে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, ইসলামি জিহাদ আন্দোলন ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে তিনি বলেছিলেন, এই বৈঠক ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের সাক্ষ্য দিচ্ছে এবং ইসলামি জিহাদ, হামাস ও ইরানের মধ্যকার শক্তিশালী সম্পর্কের কথা প্রকাশ করছে।

বৈঠকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াও উপস্থিত ছিলেন। বৈঠকে সবাই এই মত দেন যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সাত দশকের দখলদারিত্বের অবসান ঘটানোর সবচেয়ে সম্ভাবনাময় পথ হচ্ছে প্রতিরোধ সংগ্রাম।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর নেতাদের তেহরানে জড়ো হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে জিয়াদ আল-নাখালা বলেছিলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য আরো বৈঠক হবে এবং ইসরাইলি দখলদারিত্বের অবসানের জন্য যৌথ নীতি-অবস্থান গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page