May 18, 2026, 8:50 am
শিরোনামঃ
১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ভারতে প্রথমবার ক্যাপ্টাগন জব্দ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা আগামী বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বের ১৩০ টি দেশ এখনো রাশিয়ার সাথে বাণিজ্য করছে : মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সমন্বয় বিভাগের পরিচালক দিমিত্রি ব্রিশচেভস্কি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ সত্বেও এখনো বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহাল রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহের প্রথম দিকে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে ১৩০ টি দেশ অংশ নিয়েছে।

গতকাল (বুধবার) রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ব্রিশচেভস্কি জানান, এ বছর সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে পশ্চিমা দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, “জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে প্রায় ২০০টি, তার মধ্যে ১৩০টি দেশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল বৈঠকে অংশ নিয়েছে। ফলে একথা বলাই যায় যে, বিশ্বের বেশিরভাগ দেশ এখানে উপস্থিত হয়েছে। এর বিপরীতে কয়েক ডজন দেশ আমেরিকার সঙ্গে জোট বেঁধে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে। তাদেরকে দাওয়াত দেয়া হয়নি, অন্য কথায় তারা এখানে আসতে চায়নি এবং আমরাও তাদেরকে প্রত্যাশা করিনি।”

রাশিয়ার এই কর্মকর্তা জানান, পশ্চিমা বহু কোম্পানি এখনো রাশিয়াতে কাজ করছে, তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় না।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page