July 9, 2026, 11:28 am
শিরোনামঃ
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে : প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন তিন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে তরুণের অভিযোগ সৌদি আরবে চালু হলো নতুন প্যাকেজ ভিসা হরমুজ প্রণালি বন্ধ করলে ইরানে হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রীকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ড্রোন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করল ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরাইলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো। তারা বলেছে, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনিরা নীরব থাকবে না, প্রতিরোধ অব্যাহত থাকবে।

প্রতিরোধ সংগঠন হামাসের প্রভাবশালী নেতা ইসমাঈল রেজোয়ান বলেছেন, জেনিনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ড্রোন হামলা বিপজ্জনক ঘটনা। দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম জোরদারের আহ্বান জানাচ্ছি আমরা।

ইসলামি জিহাদ আন্দোলনের নেতা আব্দুল জাওয়াদ আল আত্তার বলেছেন, ফিলিস্তিনি জাতি প্রতিরোধের পথ বেছে নিয়েছে। এটা অব্যাহত থাকবে। হত্যা-নির্যাতনের মাধ্যমে তা থামানো যাবে না।

ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলন এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদীরা যে কাপুরুষ তা এই হামলা থেকে আবারও প্রমাণিত হয়েছে। প্রতিশোধ নিতেই হবে।

ফিলিস্তিনের অন্যান্য সংগ্রামী সংগঠনও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

গতকাল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনিদের প্রতিশোধমূলক হামলায় চার ইহুদিবাদী অবৈধ দখলদার নিহত হওয়ার পর নির্বিচারে ড্রোন হামলা চালায় ইসরাইলি সেনারা।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page