November 19, 2026, 4:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৫৩ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সাতটি ট্রলারসহ ৫৩ জেলেকে আটক করেছ কোস্টগার্ড। বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাতে উপজেলার আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আন্ধারমানিক নদী সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এসময় ৮০০ কেজি সামুদ্রিক মাছ ও ২৫ লাখ মিটার জাল জব্দ করা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো. আশিক আহমেদ জব্দ মাছ নিলামে ৪৩ হাজার টাকা বিক্রি করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের আরও ৪৩ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান বলেন, সমুদ্রসম্পদ রক্ষায় আমরা সার্বক্ষণিক কাজ করছি। এ ৬৫ দিন অবরোধ সঠিকভাবে পালন করার জন্য আমরা তৎপর রয়েছি।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page