April 22, 2026, 3:54 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে নারীর জুতার ভিতর থেকে ১১০০ ইয়াবা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে সংসার খাতু (৪০) নামে এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে এক জোড়া স্যান্ডেল, একটি অ্যান্ডয়েড মোবাইল, দুটি নরমাল মোবাইল ও একটি বাসের টিকেট জব্দ করা হয়। জব্দকৃত স্যান্ডেল (জুতা) ভেতর থেকে উদ্ধার করা হয় ১১শ পিস ইয়াবা।

শুক্রবার দুপুরে আটককৃত নারীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে নোয়াখালীর এক মাদক কারবারিকে।

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট বড়পোল এলাকার এশিয়া হোন্ডা সার্ভিসিং সেন্টার এন্ড পার্স এর সামনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সংসার খাতু কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সীলবনিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তিনি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন।

জানা গেছে, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড়পোল এলাকায় চেকপোস্ট বসায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় চেকপোস্টে কক্সবাজার থেকে ফেনী হয়ে আসা বাধন পরিবহনের একটি যাত্রী বাহী বাসের গতিরোধ করা হয়। পরে বাসটিতে তল্লাশি চালালে সংসার খাতুর কথাবার্তা ও আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে এক জোড়া নতুন স্যান্ডেল জব্দ করা হয় এবং সেগুলো থেকে বিশেষ কায়দায় কক্সবাজার থেকে আনা প্রতিটি স্যান্ডেল থেকে ৫৫০পিস করে ১১০০পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত নারী একজন চিহিৃত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page