August 2, 2026, 8:18 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে দুই রোহিঙ্গা যুবককে অপহরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে দু’দিনের ব্যবধানে ফের অপহরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা দুই রোহিঙ্গা যুবককে বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। শুক্রবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের শালবাগান-২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ক্যাম্প মাঝি বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃতরা হলেন-টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর মো. আলমের ছেলে রবি আলম (২৬) একই ক্যাম্পের সলিমুল্লাহ’র ছেলে মো. ইলিয়াছ (২৩)।

বদরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ রবি আলম (২৬) ও একই ব্লকের মো. ইলিয়াছ (২৩) নামে দুই যুবককে তাদের বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পশ্চিম দিকে পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনার পর পরই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জামাল পাশা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

এর আগে বুধবার (২১ জুন) টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬) নামে তিন রোহিঙ্গা যুবককে অপহরণের একদিন পর আড়াই লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনার পর দিন বৃহস্পতিবার (২২ জুন) লেদা ২৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা বাজার থেকে ফাঁকা গুলি করে মো. ইসলাম (৪৫) নাম এক বাঙালি ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের একদিন পর অস্ত্রধারী সন্ত্রাসীরা ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন অপহৃত ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে। আর টাকা না পেলে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগীর ভাই মো. হাসান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page