September 18, 2026, 6:56 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের কোতোয়ালিতে ৪ মাদক কারবারি গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকার আলমাস সিনেমা হলের সামনে ও চকবাজার থানাধীন চট্টেশ্বরী রবি দাশ কলোনি থেকে থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৪ জুন) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, এক হাজার লিটার চোলাই মদ এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পশ্চিম সাচার জমাদ্দার বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাহিন (৩৮), চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পূর্ব-চাম্বল গ্রামের মৃত বিজয় তালুকদারের ছেলে রনজিৎ তালুকদার (৪৭), মহানগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডের রবি দাশ কলোনির মিলন দাশের ছেলে শিবলু দাশ (৩৮) ও কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন দরোরা বাজার কামার বাড়ির মৃত সুনীল কর্মকারের ছেলে সজল কর্মকার।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমাস সিনেমা হলের সামনে ও চট্টেশ্বরী রোডের রবি দাশ কলোনি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page