October 30, 2026, 12:58 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

ইসলামি বিপ্লব ইরানকে ধর্মীয় অধঃপতন থেকে রক্ষা করেছে : সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব ইরানকে নৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক অধঃপতন থেকে রক্ষা করেছে। তিনি আজ (রোববার) তেহরানে ইরানি শহীদ পরিবারগুলোর হাজার হাজার সদস্যের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

তিনি ১৯৮০ সালে ইরাকি আগ্রাসন থেকে সৃষ্ট যুদ্ধ এবং তার পরবর্তী ষড়যন্ত্রগুলো কাটিয়ে উঠতে সহযোগিতা করার জন্য শহীদদের অবদান কৃতজ্ঞার সঙ্গে স্মরণ করেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “ইরানের সবচেয়ে স্পর্শকাতর সময়ে শহীদরা দেশের গতিপ্রকৃতি পাল্টে দিয়েছিলেন। ইরানকে নৈতিক, ধর্মীয় ও রাজনৈতিক অধঃপতন থেকে রক্ষা করতে ইসলামি বিপ্লব হয়েছিল এবং সে বিপ্লব রক্ষা করতে গিয়ে আপনাদের শহীদরা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “এরপর শত্রুরা ইরানের সামরিক আগ্রাসন চালায়। তখন তরুণ সমাজেই এগিয়ে এসেছিল এবং আট বছরের অসম যুদ্ধে অংশ নিয়ে দেশ রক্ষা করেছিল। পরবর্তীতে ইরানের তরুণ সমাজ নানা ধরনের ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা প্রতিহত করেছে। তবে শত্রু  এখনও ইরানে নানাভাবে আগ্রাসন চালানোর চেষ্টা করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, গত বছরের সহিংসতার সময়ও দেশের শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের তরুণে সমাজ নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page