July 19, 2026, 4:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে বৃক্ষ রোপন রোপন কর্মসূচি পালিত  যশোরের শার্শায় র‍্যাবের অভিযানে নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক সেনা হেফাজতে মোজাফফর ; জিয়াউর রহমান হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য মহাসড়কে দুর্ঘটনায় দ্রুত চিকিৎসায় প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল জারি ঝিনাইদহের হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন ; সাতক্ষীরা থেকে প্রেমিক মেহেদী গ্রেফতার মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নাটোরে ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ ৩ জন গ্রেফতার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ ১১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে আরও ৭০টি সামরিক যান পাঠাবে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সোমবার ১১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (৭৩.৫ মিলিয়ন ডলার) এ প্যাকেজ ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, পরিকল্পনাটি এক সপ্তাহ আগেই বিবেচনাধীন ছিল।

প্যাকেজের মধ্যে ২৮টি এম১১৩ সাঁজোয়া যান, ১৪টি বিশেষ অভিযানের যান, ২৮টি মাঝারি ট্রাক এবং ১৪টি ট্রেলারের পাশাপাশি ১০৫এমএম আর্টিলারি গোলাবারুদের অতিরিক্ত সরবরাহ অন্তর্ভুক্ত থাকবে।

আলবেনিজ বলেন, ‘রাশিয়ার কার্যকলাপের নিন্দা জানাচ্ছি আমরা। ইউক্রেনকে বিজয় অর্জনে সহায়তা করার সংকল্পে আমরা অটল।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘অস্ট্রেলিয়া যে অতিরিক্ত সহায়তা দিচ্ছে তার জন্য আমি গর্বিত। আমরা আশঙ্কা করছি, এটি দীর্ঘস্থায়ী সংঘাত হবে। তাই যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব।’

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি বলেন, ‘কয়েক মাস লড়াইয়ের পর মে মাসে ওয়াগনার বাহিনীর দখলে নেওয়া বাখমুত শহরের কাছে সেনাবাহিনী আগের দিনের তুলনায় কমপক্ষে ৬০০ মিটার অগ্রসর হয়েছে।’

জবাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় অন্তত ১০টি হামলা হলেও তা প্রতিহত করা হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন থেকে আমদানি করা পণ্যের শুল্কমুক্ত সুবিধা আরও ১২ মাসের জন্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সূত্র: আল জাজিরা 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page