September 18, 2026, 6:57 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনার পাইকগাছায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার পাইকগাছায় অনুপ মণ্ডল (২৫) নামের এক মসলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জুন) ভোরে উপ‌জেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার ক‌রা হয়।

নিহত অনুপ মণ্ডল ওই গ্রামের অনুকূল মণ্ডলের ছোট ছেলে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ জুন) বা‌ড়ি থেকে বেরিয়ে রা‌তে আর ফেরেননি অনুপ মণ্ডল। খোঁজাখুঁজির একপর্যা‌য়ে আজ সোমবার ভো‌রে বা‌ড়ির পা‌শের একটি পরিত্যক্ত ভিটায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পু‌লিশকে খবর দেয়। পু‌লিশ ঘটনাস্থলে এসে গলা কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম বলেন, অনুপ মণ্ডল মসলার ব্যবসা করতেন। আজ ভোরে খবর পেয়ে ফুলবাড়ী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মরদেহ গলা কাটা অবস্থায় ছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page