August 2, 2026, 9:22 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে ঈদের কেনাকাটা শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ আইয়ুব আলী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবারের জন্য ঈদের কেনাকাটা শেষে বাড়ির ফেরার পথে ট্রলির ধাক্কায় আইয়ুব আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) দুপুর ১টায় মেহেরপুরের গাংনী পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী গাংনী উপজেলার গোপাল নগর গ্রামের বাসিন্দা। তিনি বাজার শেষে ছেলে তৌহিদুল ইসলামের সঙ্গে বাড়ি ফিরছিলেন।

তৌহিদুল ইসলাম জানান, গাংনী শহরে ঈদের কেনাকাটা করে আমি আর বাবা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। এসময় একটি দ্রতগামী মাটিবহনকারী ট্রাক্টর আমাদের ধাক্কা দিলে বাবা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা আহত আইয়ুব আলীকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের নিহত হওয়ার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুুলিশ পাঠানো হয়েছে এবং মাটিবহনকারী গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page