August 2, 2026, 10:21 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে আশিক এলাহী (২২) নামে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জুন) সকালে কুতুপালং ১৮ নম্বর ক্যাম্পের সি ব্লকে এই ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আশিক এলাহী ১১ নম্বর ক্যাম্পের সি ব্লকের শহীদুল হকের ছেলে। সকালে মুখোশধারী দুর্বৃত্তের দল রোহিঙ্গা যুবককে হাত-পা বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুতুপালং এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

এদিকে, রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইউনুস জানান, আশিক এলাহী ক্যাম্পের অপরাধীদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছিলেন। হয়তো সে কারণে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। ক্যাম্পে আবারও একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page