September 27, 2026, 7:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (২৮ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের ৮০৫ নম্বর প্রধান পিলারের ১১ নম্বর উপ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা ধারাকান্ত গ্রামের আইয়ুব আলী ওরফে জসমুদ্দিনের ছেলে।

সীমান্ত সূত্রে জানা যায়, কুচলিবাড়ী সীমান্ত হয়ে ভারত ও বাংলাদেশের ৮-১০ জনের একটি দল ভারতীয় গরু আনা-নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিএসএফ রাণীনগর ৪০ ব্যাটালিয়নের বিষমা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বাংলাদেশি রাখাল আলমগীরের পায়ে গুলি লাগে। তার সহযোগীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি হাসপাতালে গোপনে ভর্তি করেন।

জগতবেড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মানিক হোসেন বলেন, শুনেছি সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে আলমগীরের পায়ে গুলি লেগে আহত হয়েছে। বর্তমানে গোপনে রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান ও কলসিরমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইলে ক্ষুদে বার্তা দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page