August 5, 2026, 11:56 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

সুইডেনে পবিত্র কুরআন অবমাননায় ইরানের তীব্র নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কুরআন অবমাননাকারীদের সবুজ সংকেত প্রদান করায় সুইডিশ সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলেছেন, সুইডিশ সরকার এই প্রথম ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি বরং অতীতেও বহুবার দেশটির মাটিতে কুরআন অবমাননার ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে।

গতকাল (বুধবার) সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনে ইসলাম অবমাননার এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যে বিষয়টি এই বিকৃতরুচির মানসিকতাকে আরো বেশি ন্যক্কারজনক করে তুলেছে তা হলো সুইডিশ সরকারের অনুমোদন ও আশ্রয়-প্রশ্রয়।

তিনি বলেন, বিশেষ করে যখন কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্বব্রত পালনে ব্যস্ত এবং সারাবিশ্বের প্রায় দুইশ’ কোটি মুসলমান যখন পবিত্র ঈদুল আজহা পালন করছেন তখন সুইডিশ সরকারের এই ঘৃণ্য তৎপরতা মেনে নেয়া যায় না।

কানয়ানি বলেন, একটি পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার মাধ্যমে শুধু যে একটি ধর্মের বিরুদ্ধে আগ্রাসন ও ঘৃণা ছড়ানো হয়েছে তাই নয় সেইসঙ্গে একটি বিশাল জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকারও লঙ্ঘন করা হয়েছে। তিনি এ ধরনের ন্যক্কারজনক তৎপরতার পুনরাবৃত্তি রোধ করতে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য স্টকহোমের প্রতি আহ্বান জানান।#

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page