September 19, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নাটোরে গরু ব্যবসায়ীকে হত্যা করে সাড়ে ১৪ লাখ টাকা লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে ফেরার পথে ডাকাত দলের নির্যাতনের শিকার হয়ে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ডাকাতরা গরু ব্যবসায়ীদের সাড়ে ১৪ লাখ টাকা লুটে নিয়েছে। পরে নিহত ব্যবসায়ীসহ চারজনকে পিটিয়ে ট্রাক থেকে ফেলে দিয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

মর্মান্তিক হত্যার শিকার শহিদুল বগুড়ার সারিয়াকান্দি থানার নিজকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে।

জানা গেছে, রাজধানীর বাড্ডা এলাকার আফতাব নগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য একটি ট্রাকে উঠেন পাঁচজন ব্যবসায়ী। পরে এ ট্রাকটি চন্দ্রা এলাকা পার হলে ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা লুট করে ডাকাতরা।

পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়ার উদ্দেশে রওনা দেন পাঁচ ব্যবসায়ী। তাঁরা বাড্ডা থেকে একটি ট্রাকে করে ফিরছিলেন। ট্রাকটি গাজীপুরের চন্দ্রা এলাকা পার হলে ট্রাকের ৯ আরোহী তাঁদের হঠাৎ লাঠি, বাটাম, টর্চ দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে ব্যবসায়ীদের হাত-পা, মুখ, চোখ বেঁধে ফেলেন তারা। মারধরের একপর্যায়ে ব্যবসায়ী শহিদুল মারা যান। এ সময় ওই ব্যবসায়ীদের টাকাপয়সা লুটে নেয় দুর্বৃত্তরা। পরে বুধবার সারা দিন বিভিন্ন এলাকা ঘুরিয়ে রাতে শহিদুলসহ চারজনকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ পেট্রলপাম্পের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। বাকি একজনকে অন্য কোথাও ফেলে দেওয়া হয়। পরে আহত ব্যবসায়ীদের দুজন আগ্রাণ পেট্রলপাম্পে এসে বিষয়টি পুলিশকে জানালে বড়াইগ্রাম থানার পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার ও আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে বড়াইগ্রাম থানায় রাখা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বড়াইগ্রাম থানার পুলিশ ও একজনকে চাটমোহর থানার পুলিশ উদ্ধার করেছে।

এ ঘটনায় ডাকতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page