September 18, 2026, 3:58 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্র নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিসান (১৩) ও সামিউল ইসলাম বিজয় (১৪) নামের দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন)  বিকাল ৩ টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, তিনটা মোটরসাইকেলে ৬জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে রক্তাত্ব জখম হয়ে জিসান মৃত্যু বরন করে ও তার তিন বন্ধু মারাত্বক আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জানান জিসানকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

পরে সামিউলকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধিন অবস্থায় সামিউল ইসলাম বিজয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জিসান ও সামিউল ইসলাম বিজয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। অপর আহত দুই ছাত্রের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page