October 17, 2026, 4:08 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে ১৫৩ টন আম বিদেশে রপ্তানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরা থেকে চলতি মৌসুমে ১৫৩ টন আম বিদেশে রপ্তানি হয়েছে, যা গতবছরের তুলনায় এবার ১৩২ টন আম বেশি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ হাজার টন বেশি আম উৎপাদন হয়েছে। এ বছর আম উৎপাদন ও রপ্তানিতে বিগত বছরের রেকর্ড গড়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ৪৫ হাজার ৫০০ টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে এ জেলায় চলতি মৌসুমে আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার টন। যেখানে গত মৌসুমে সাতক্ষীরায় আম উৎপাদন হয়েছিল ৫১ হাজার টন। একইভাবে ২০১৫ সালে সাতক্ষীরা থেকে আম রপ্তানি শুরু হওয়ার পর চলতি মৌসুমেই সবচেয়ে বেশি আম রপ্তানি হয়েছে। যার পরিমাণ ১৫৩ টন। বিগত বছরেও এ পরিমাণ ছিল মাত্র ২১ টন।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবহাওয়া জলবায়ু ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় কয়েক সপ্তাহ আগে পাকে। এছাড়া সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রাপালি আম স্বাদে গুণে মানে অনন্য। এই বিশেষত্ব কাজে লাগিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাতক্ষীরার আম বৈদেশিক বাজারে রপ্তানি শুরু হয়।
সাতক্ষীরা থেকে ২০১৫ সালে ২১ টন, ২০১৬ সালে ২৩ টন, ২০১৭ সালে ৩২ টন, ২০১৮ সালে ১৯ দশমিক ৫ টন, ২০১৯ সালে ১ টন, ২০২১ সালে ১১ দশমিক ৩৬ টন ও ২০২২ সালে ২১ টন আম রপ্তানি হয়। যা চলতি মৌসুমে ১৫৩ টনে উন্নীত হয়েছে। এসব আমের অধিকাংশই রপ্তানি হয়েছে ইতালি, ফ্যান্স, হংকং, যুক্তরাজ্য ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় এবার আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি রপ্তানিও হয়েছে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। প্রথমে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও তা নিরসন করে সফলভাবে আম রপ্তানি করা গেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page