September 13, 2026, 5:59 pm
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কীভাবে ৭ হাজার কোটি ইউরো ইউক্রেন খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই দিতে হবে : হাঙ্গেরির প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরি বলেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এই পর্যন্ত ইউক্রেনকে যে ৭০০০ কোটি ইউরো দেয়া হয়েছে তা কীভাবে খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই কিয়েভ সরকারকে দিতে হবে।

গতকাল (শুক্রবার) হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান একথা বলেছেন।

তিনি বলেন, ইউরোপীয় কমিশন ইউক্রেনকে আরো পাঁচ হাজার কোটি ইউরো দেয়ার যে পরিকল্পনা নিয়েছে, আগের ৭০০০ কোটি ইউরো খরচের হিসাব না দেয়া পর্যন্ত নতুন করে অর্থ যোগান দিতে দেবে না হাঙ্গেরি। এই পর্যন্ত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অর্থ ও অস্ত্র দেয়া হয়েছে সে ব্যাপারে হাঙ্গেরির সঙ্গে ব্রাসেলসের সব সময় মতভিন্নতা ছিল।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ভলোদিমির জেলেনস্কি সরকারকে ৭২০০ কোটি ইউরোর আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়েছে। এই জোট জুন মাসের প্রথম দিকে ঘোষণা করে যে, তারা এর বাইরে আরো পাঁচ হাজার কোটি ইউরো ইউক্রেনকে সহযোগিতা দেবে। কোন দেশকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এইরকম বিপুলভাবে অর্থ সহযোগিতা দেয়ার ঘটনা নজিরবিহীন।

হাঙ্গেরি রেডিওকে দেশটির প্রধানমন্ত্রী বলেন, “আগের ৭,০০০ কোটি ইউরো কোথায় গেছে তা পরিষ্কারভাবে না জানানো পর্যন্ত আমরা হাঙ্গেরির জনগণ ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনের জন্য অর্থ বরাদ্দ দিতে দেব না।” তিনি আরো বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে তহবিল আমাদের পাওয়ার কথা তা পাবো না, অথচ ইউক্রেনকে চাওয়া মাত্রই আমরা অর্থ বরাদ্দ দিয়ে দেব -এটা হাস্যকর এবং উদ্ভট কথা।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page