April 23, 2026, 4:53 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে ২৮ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের শ্রুতিধর এলাকায় বুড়িমারী এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বাসটিতে নারী ও শিশুসহ ২৮ জন যাত্রী ছিলেন। শনিবার (১ জুলাই) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ১০ যাত্রীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত হাফিজুল ইসলাম জানান, ঢাকার গাবতলী থেকে রাতে বুড়িমারী এক্সপ্রেস বাসটি বুড়িমারী স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পুরো সড়কেই চালক আলমগীর হোসেন দ্রুত গতিতে বাসটি চালান। এরপরই লালমনিরহাট শহর অতিক্রম করে কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় এলে বাসটি উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিলেন ভারতগামী।  তারা ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তারা কোথায় গেছেন তা জানা নেই।

বুড়িমারী এক্সপ্রেসের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা আশরাফ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিজা আক্তার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি হেফাজতে নেওয়া হচ্ছে। বাসের চালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page