September 7, 2026, 10:32 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ঈদ উদযাপন করে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রাক আবার কেউবা ফিরছেন মাইক্রোবাসে করে। তবে, ঢাকায় যে পরিমাণ মানুষ ফিরছে তার চেয়েও বেশি মানুষ ঢাকা থেকে বিভিন্ন এলাকায় যাচ্ছে।

বৃষ্টি ছাড়া এ ঈদে কোনো ভোগান্তি ছিল না কর্মস্থলগামীদের। বিভিন্ন পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তেমন মেলেনি। কোনো ভোগান্তি পোহাতে হয়নি টিকিট পেতে। মহাসড়কেও ছিল না যানজট। রেলে যাঁরা ফিরেছেন তারাও ছিলেন স্বস্তিতে।

যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ইদে লম্বা ছুটির কারণে এখনো ঢাকায় সেই পরিমাণ মানুষ ঢুকছে না। এদিকে ঈদে যানজটের কথা চিন্তা করে ঢাকায় ঈদ করা মানুষগুলো এবার এলাকায় যাচ্ছে। রবিবার (২ জুলাই) সকালে রাজধানীর বাসস্ট্যান্ড এলাকায়গুলোয় এই চিত্র দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা এখন ঢাকা ছাড়ছে, তাদের অধিকাংশই বাসা-বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, তারা ঢাকায় ঈদ করেছে এবং কুরবানির মাংস সংগ্রহ শেষে এবার বাড়ি ফিরছে।

এদিকে রাজধানীতে ফেরা অনেকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। অধিকাংশই জানান, পথে কিছুটা ভোগান্তি হলেও নিরাপদে কর্মস্থল ও গন্তব্যে ফেরাই তাদের মূল চ্যালেঞ্জ ছিল। এখানে তারা জয়ী। তবে সবাই যে ছুটি বা আনন্দ করতে গিয়েছিলেন এমন নয়। অনেকেই জরুরি প্রয়োজনেও ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন। আবার কেউ কেউ ঢাকায় অসুস্থ আত্মীয়ের সেবার জন্য রাজধানীতে প্রবেশ করছেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page