July 30, 2026, 2:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি মূল কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ভন্ডুল করা : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কিছু দিন পরপরই আন্দোলনের কৌশল পরিবর্তন করে। কিন্তু তাদের মূল কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নির্বাচন ভন্ডুল করা। গত এক বছর ধরেই তারা সারা দেশে বিশৃঙ্খলা করছে, নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে।

রবিবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়েতের রাজনীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। তাই তাদের সমাবেশ করতে দিয়েছে সরকার। তার মানে এই নয় যে জামায়াতের সঙ্গে সরকার হাত মিলিয়েছে। বিএনপি এসব মনগড়া কথা বলছে।

তিনি বলেন, দেশের রিজার্ভ আগের চেয়ে বাড়ছে। সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে।

কিছু কিছু সিন্ডিকেট দেশের ক্রাইসিস সময়ের সুযোগ নেয় জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, এদের বিরুদ্ধে সরকার আগেও ব্যবস্থা নিয়েছে, এখনও নেবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page