August 12, 2026, 4:34 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জেনিনে ভয়াবহ আগ্রাসন ; পাশবিকতা আড়াল করতে সাংবাদিকদের টার্গেট করছে ইসরাইলি সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের পাশবিক হামলার খবর ও ছবি যাতে প্রকাশিত হতে না পারে সেজন্য সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার সেনারা। এ খবর জানিয়েছে, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন স্বশাসিত সরকারের তথ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদেরকে একটি ঘরের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে। এছাড়া, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং তাদের কাছ থেকে ক্যামেরা ও ট্রান্সমিটার ছিনিয়ে নিচ্ছে।

এর আগে রিপোর্টার্স উইথআউট বর্ডার্স সম্প্রতি ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছিল।

গত কয়েক মাসে ইসরাইলি সেনারা প্রায় এক ডজন ফিলিস্তিনি সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। ২০২২ সালের ১১ মে ইসরাইলি হামলায় আল-জাযিরার নারী সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হওয়ার পর থেকে অন্তত ১১ জন ফিলিস্তিনি সাংবাদিক ইহুদিবাদী সেনাদের পাশবিক হামলার শিকার হয়েছেন। এই ১১টি হামলার প্রতিটি ঘটনা হামলার শিকার সাংবাদিকদের ক্যামেরা কিংবা তাদের ব্যবহৃত মাইক্রোফোনে রেকর্ড হয়ে রয়েছে।  কিন্তু এসব ঘটনার একটিতেও দায়ী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page