July 21, 2026, 3:02 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে বন্যা মোকাবিলায় নদী ড্রেজিংয়ে সহায়তার প্রস্তাব চীনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নাব্য বাড়াতে নদী ড্রেজিংয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। বুধবার (৫ জুলাই) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এমন প্রস্তাব দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে গ্লোবাল সাউথ থেকে আরও বেশি সম্মিলিত সুবিধা পেতে ‘সাউথ-সাউথ কো-অপারেশন’ ত্বরান্বিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় বাংলাদেশে চীনের সহায়তায় হওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন ইয়াও ওয়েন।

কার্যকর, সহজ ও ব্যবহারিক বিভিন্ন চীনা উদ্ভাবন থেকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সাধারণ মানুষ উপকৃত হতেপারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের সফেলতার কথা উল্লেখ করে এ ক্ষেত্রে চীনা সহায়তার প্রশংসাও করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষের ওপর যে অর্থনৈতিক শঙ্কা ও মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে, সে কথাও স্মরণ করেন তিনি। সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দ্রুতই যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া মধ্যপ্রাচ্যে চীনের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন আব্দুল মোমেন। তিনি বলেন, এর মধ্যদিয়ে অঞ্চলটিতে ইতিবাচক ফলাফল বয়ে এনেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন এলাকায় সংকট প্রশমনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চলমান দ্বিপাক্ষিক কার্যক্রম বহুদূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরও কর্মসংস্থান তৈরি, দক্ষতা ও প্রযুক্তির হস্তান্তরে বাংলাদেশে চীনের বড় ধরনের বিনিয়োগেও উৎসাহিত করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে মতবিনিময়ের সময় বাংলাদেশের আকস্মিক বন্যার পরিস্থিতি নিয়েও কথা বলেন তারা। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় চুক্তির অধীন চীনের চেষ্টা ও স্বীকৃতির প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page