April 23, 2026, 1:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ঘুমন্ত স্ত্রী-মেয়ের উপর এসিড নিক্ষেপ ; পাষন্ড স্বামী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও ৬ বছরের মেয়ের উপর এসিড নিক্ষেপের নৃশংস ঘটনার প্রধান আসামি খোকনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা জেলার তিতাস থানার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১ উপ-অধিনায়ক মোঃ সানরিয়া চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ জুন রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত মা ও শিশুর উপর এসিড নিক্ষেপের নৃশংস ঘটনা নারায়ণগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার সময় মোর্শেদা ঘুমিয়ে ছিলেন, শব্দ পেয়ে জানালায় তার স্বামী খোকনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে দেখে চিৎকার করে সে।

এ সময় খোকন তার হাতে থাকা সিরিঞ্জ দিয়ে মোর্শেদার (২২) ও তার ৬ বছরের শিশুকন্যা মারিয়ার দিকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়। তাদের আর্ত-চিৎকারে মোর্শেদার মা ও আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার ভিকটিমের মা সাহেদা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। পাশবিক এই ঘটনায় র‌্যাব-১১, সদর কোম্পানির গোয়েন্দা টীম ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক প্রধান আসামি খোকন (৫৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page