September 18, 2026, 11:20 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় ৫শ’ টাকার জন্য হত্যাকান্ড ; প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় ৫শ’ টাকার জন্য মো. জাকিরুল নামে এক মুদি দোকানিকে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে শনিবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জাহাঙ্গীর হোসেন (২২) বগুড়ার ধুনটের মাজবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দ গ্রামের শ্বশুরবাড়িতে জাকিরুল মুদি দোকান দেন। ২০২২ সালের ৯ ডিসেম্বর তার কাছে আগের পাওনা ৫শ’ টাকা ফেরত চান আসামি জাহাঙ্গীর। তখন জাকিরুল জাহাঙ্গীরকে আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলেন। এ সময় জাহাঙ্গীর দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন।

পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। সর্বশেষ শনিবার (৮ জুলাই) র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page