September 18, 2026, 12:18 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর শিবপুরে পূর্বশত্রুতার জেরে কিশোরগ্যাংয়ের ছুড়িকাঘাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুলাই) দুপুরে বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থী নাহিদ (১৮) উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরমফিলাপের জন্য কলেজে যায় নাহিদ। এসময় এলাকায় কিশোরগ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ অন্যরা তাকে ধাওয়া করে। দেশিয় অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতারি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে নাহিদকে হত্যা করে তারা।

পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে নাহিদকে মৃত্যু করা হয়।

জানা যায়, ওই কিশোরগ্যাং সদস্যদের সঙ্গে স্কুলের একটি তুচ্ছ ঘটনা নিয়ে পূর্বশত্রুতা ছিল। এলাকায় কিশোরগ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page