August 29, 2026, 1:47 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোর সদর ও অভয়নগরকে ডেঙ্গুর ‘রেডজোন’ ঘোষণা করলো স্বাস্থ্য বিভাগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত  হয়েছেন। এ পরিস্থিতিতে সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১ জুলাই থেকে ৯ জুলাই এই ৯ দিনে জেলায় মোট ৮০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত  হয়েছেন। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রিতম চক্রবর্তী বলেন, বর্তমানে হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ২ জন। রোগীর চিকিৎসা সেবা প্রদানে কোন সমস্য হচ্ছে না। তবে বর্তমানে যে অবস্থা তাতে আগামীতে মেডিসিন বিভাগে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া সম্ভব হবে না। প্রয়োজনে হাসপাতালের  ‘রেডজোন’ ব্যবহার করা হবে।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক বলেন, দ্রুত গতিতে যশোরে বাড়ছে ডেঙ্গু রোগী। জেলার সদর উপজেলা এবং অভয়নগর উপজেলাকে ‘রেডজোন’ ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।  সূত্র : বাসস

আজকের বাংলা তারিখ



Our Like Page