September 18, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ব্যবসয়ীর পৌনে ১০ লাখ টাকা ছিনতাই

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দীন বাজারে দিন-দুপুরে মোবাইল ব্যবসায়ীর পৌনে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসময় দুইজন আহত হন। রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে বারটার দিকে রয়েল টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- রিয়াজউদ্দিন বাজার রিদওয়ান কমপ্লেক্সে নূর এন্টারপ্রাইজের কর্মচারী মোরশেদ ও ত্রিদীপ বড়ুয়া।

নূর এন্টারপ্রাইজের মালিক নূর মোহাম্মদ ইয়াছিন কবির বলেন, আমি শাওমি রেডমিসহ বিভিন্ন মোবাইলের ডিলার। রোববার দুপুর সাড়ে বারটার দিকে আমার প্রতিষ্ঠানের দুইজন কর্মচারী ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে সিটি ব্যাংকে যাওয়ার পথে রিয়াজউদ্দিন বাজার রয়েল টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হয়।

ছিনতাইকারীরা কর্মচারীদের ছুরিকাঘাত করে টাকাগুলো নিয়ে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আমি থানায় এসেছি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ঘটনাস্থলে কি হয়েছে সেটা তদন্ত করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page