September 18, 2026, 12:20 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাই কালে বরখাস্ত পুলিশ সদস্যসহ ৩ রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে বরখাস্ত পুলিশ সদস্যসহ তিন রোহিঙ্গা।

রবিবার রাতে উখিয়া কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ। আটককৃতরা হলেন, বরখাস্ত পুলিশ সদস্য নিরঞ্জন দাস, তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর মেঘারকান্দি থানার রতীশ দাশের ছেলে। বাকি তিন রোহিঙ্গা হলেন মো: সাদেক, শাহিন আলম ও মো: আসলাম।

জানা যায়, এর আগে ২০২২ সালে ছিনতাইয়ের অভিযোগে চাকরি হারান ওই পুলিশ সদস্য। চাকরি হারানোর পর রোহিঙ্গাদের নিয়ে গড়ে তোলেন ছিনতাইয়ের একটি গ্রুপ। সৈয়দ হারুন অর রশীদ জানান, ২০২২ সালে বালুখালী একটি ক্যাম্পে ছিনতাইকালে জনতার হাতে আটক হয়ে ওই পুলিশ সদস্য বরখাস্ত হন।

পরে এই অভিযোগের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়। জেল থেকে বেরিয়ে তিনি রোহিঙ্গাদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। পুলিশের পরিচয় ব্যবহার করে ছিনতাই করতেন তারা।

তারা টার্গেট করে ছিনতাই করতেন। স্থানীয় একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করেছে। পরে বিষয়টি আমাদের জানালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, যে বরখাস্ত পুলিশ সদস্যকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে তাকে একই ঘটনায় ২০২২ সালে আটক করে চাকরিচ্যুত করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগেও একটি ছিনতাইয়ের মামলা আছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page