September 18, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ; আরসা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মিয়ানমারের আরসা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষনেতা মো: হুসেন মাঝি নিহত হয়েছে।

রোববার ভোররাতে কক্সবাজার উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএন পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় তারা (আরসা) পুলিশের উপর লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্ম রক্ষার্থে গুলি চালায়।

এ সময় একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে নিহত ব্যক্তি আরসার শীর্ষ সন্ত্রাসী বলে শনাক্ত করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

এ অভিযান চলমান আছে, অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানান এপিবিএন কর্মকর্তা।

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে। তারা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page