September 18, 2026, 9:26 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

টেকনাফ সীমান্তে ৪ কেজি ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ২২৯ গ্রাম ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার ভোর রাতে নাফ নদীর তীরবর্তী টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় এ অভিযান চালানো হয়। তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোর রাতে টেকনাফ পৌরসভায় নাফ নাইট্যং পাড়াস্থ স্থানীয় একটি বরফ কল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে ছোট একটি বস্তাসহ কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারে কেওড়া বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।

“ পরে লোকগুলোর ফেলে যাওয়া বস্তার ভিতরে পাওয়া যায় ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস।”

বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page