September 18, 2026, 8:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেবেকা মমিন আসনটিতে আওয়ামী লীগ থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হন। মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেবেকা মমিন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও খাদ্যমন্ত্রী প্রয়াত আবদুল মমিনের সহধর্মিণী। তিনি ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মোহনগঞ্জে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এমপি রেবেকা মমিনের মৃত্যুতে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন গভীর শোক প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page