September 18, 2026, 8:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়িতে ছোট ভাইয়ের কাঁচির আঘাতে বড় ভাই মমিনুল ইসলাম রাকু (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর পরই অভিযুক্ত আকুল হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম উপজেলার মনোহরপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের বড় ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী জানান, একটি ডিজেল চালিত স্যালো মেশিন বিক্রি করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সকালে কথা কাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে আকুল হোসেন মমিনুল ইসলামকে ধারালো কাঁচি দিয়ে বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন মমিনুল। পরে স্বজন ও স্থানীয়রা মমিনুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page