September 13, 2026, 9:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর ইসরাইলি আগ্রাসনে শহীদ হয়েছেন ২০০’র বেশি ফিলিস্তিনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে চলতি ২০২৩ সালে এ পর্যন্ত ২০৬ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে সবচেয়ে বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ শহরে ২০২৩ সালে এ পর্যন্ত শহীদ হয়েছেন ৬৪ জন ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে শুধু গত সপ্তাহেই মারা গেছেন ১৩ জন ফিলিস্তিনি।

৪৬ জন ফিলিস্তিন শহীদ হয়েছেন পশ্চিম তীরের নাবলুস শহরে। এছাড়া ৩৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন অবরুদ্ধ গাজা শহরের আশপাশে।

এর পাশাপাশি রামাল্লা শহরে ১১ জন, আল খলিল বা হেবরন শহরে ১০ জন এবং পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে আট ফিলিস্তিন শহীদ হয়েছেন।

এছাড়া তুলকারাম, কালকিলিয়া, বেথেলহাম, তুবাস এবং সালফিত শহরে ১২ জন শহীদ হন। ইসরাইল ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে রেখেছে। এই দখলদারিত্বের পেছনে সরাসরি সহযোগিতা করেছে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা প্রভাবশালী দেশগুলো।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page