September 18, 2026, 7:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলায় একটি সিএনজি থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী।

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ এলাকার মোঃ ইউনুছ ও তার স্ত্রী আসমা বেগম । এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, সই করা তিনটি ব্লাক চেক, তিনটি এটিএম কার্ড, ৪টি মোবাইল ফোন ও ৮টি সিম কার্ড জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার বাংলাবাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে অভিযান পরিচালনা করে। এসময় চরফ্যাশনের আঞ্জুরহাট থেকে আসা ভোলার ইলিশাগামী একটি সিএনজিতে তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ও স‌ই করা চেক ব‌ইসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর দায় স্বীকার করেন। রাতেই ভোলা মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page