September 18, 2026, 7:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় মাদক মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নবীর হোসেন নবী (৩২), মৃত আলী আকবর সওদাগরের ছেলে মফিজুর রহমান (৪০), মৃত সোবহান মিয়ার ছেলে বাহার মিয়া (৫২), মৃত শানু মিয়ার ছেলে সাহেদ হোসেন (৩২) এবং একই উপজেলার কোমারডোগার নুরু মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস (৩৯)।

কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান বাহার বলেন, ২০১৭ সালের ১৪ জুন রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারস্থ শীতলিয়া রাস্তায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় নবীর হোসেন নবী, মফিজুর রহমান, বাহার মিয়া, সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে আটক করা হয়। পরে তাদেরকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল, ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ শাহীন মিয়া ও মো. আ. রহমান ২০১৭ সালের ৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page