September 18, 2026, 7:05 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গা সড়কে গরু পেলেই নিলামে দিচ্ছে উপজেলা প্রশাসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়কে মালিকবিহীন গরু পেলেই নিলামে দিচ্ছে উপজেলা প্রশাসন। সড়কে অবাধে গরু চলাচলের কারণে শহরে যানবাহন চলাচল যেমন বিঘ্ন ঘটে, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এসব গরুর যত্রতত্র বিচরণের কারণে শহরে দেখা যাচ্ছে নিয়মিত যানজট। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে আবার শহরের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে।

শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকে পৌর এলাকায় অভিযান চালিয়ে রাস্তায় মালিকবিহীন ২টি গরু আটক করা হয়।KSRM

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া জানান, আমরা চমৎকার চুয়াডাঙ্গার গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে শহরে মালিকবিহীন গরু নিয়ন্ত্রণ অন্যতম।

এ বিষয়ে পৌর এলাকায় একাধিকবার মাইকিং করা হয়েছে। এরপরও অনেকে রাস্তায় গরু ছেড়ে দিচ্ছেন। অভিযান শুরু হয়েছে, রাস্তায় মালিকবিহীন গরু পেলে তা আটক করে আইন অনুযায়ী নিলামে বিক্রি করে দেওয়া হবে বলে জানান ইউএনও।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page