November 19, 2026, 6:19 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরে আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডুরামদিয়া গ্রামের এমদাদুল শেখ (৪৪), মিরাজ শেখ (৩২), এরশাদ শিকদার (৩৪) ও জব্বার শিকদার (৪৯)।

এছাড়া এই ঘটনায় জড়িত থাকায় মো.ইলিয়াস শেখ (৩৭) নামের আরেক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ ব্যক্তি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওয়াব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডুরামদিয়া গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুসের প্রতিবেশী আলী শেখের বাড়ির উত্তর পাশের জমিতে কেউ পায়খানা করে রেখে যায়। এ ঘটনার জন্য আলী শেখ আবদুল কুদ্দুসের ভাজিতা সুজন শেখকে (৪৪) সন্দেহ করে গালিগালাজ করে। এরপর সকাল ৯টার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর মধ্যে আলী শেখের পক্ষের একজনের লাঠির আঘাতে আবদুল কুদ্দুস মারাত্মকভাবে আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার সাভারে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিনই আবদুল কুদ্দুসের ছেলে মো. জাকির হোসেন বাদী হয়ে আটজনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৯ সালের ১৪ এপ্রিল আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন বোয়ালমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সহিদুল ইসলাম। আদালতে দীর্ঘ যুক্তিতর্ক শেষে আজ রোববার আদালত এই রায় দেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page